শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়িতে অভিযান চালিয়ে ২ হাজার ৫৭২ পিস মোবাইল ডিসপ্লে এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৬ আগস্ট) ভোররাতে উপজেলার রামচন্দ্রকুড়া বিওপি’র মায়াকাশি সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকা।
তিনি আরও জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে।



