ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশশ্রীমঙ্গলে এসিউর এগ্রি কেয়ারের আদর্শ চাষী মিটিং

শ্রীমঙ্গলে এসিউর এগ্রি কেয়ারের আদর্শ চাষী মিটিং

মো: জহিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গলে এসিউর এগ্রি কেয়ারের আদর্শ চাষী মিটিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল ৫ টায় শ্রীমঙ্গল শাহজীবাজার উত্তরসুর কুলচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আদর্শ চাষী মিটিংয়ের আয়োজন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন এসিউর এগ্রি কেয়ার এর চেয়ারম্যান কাজী আয়েশা মণি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক মোঃ ফয়েজউল্ল্যা, মোঃ কবির মিয়া, আলেখ মিয়া, ফুরুক মিয়া, আরজত আলী, হাবিবুর রহমান, খালিক মিয়া প্রমুখ।

আদর্শ চাষী মিটিংয়ে ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন পদ্ধতি, রোগবালাই দমন, পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা ও নিরাপদ ফসল উৎপাদন বিষয়ে আলোচনা করা হয়। একইসাথে পোকামাকর ও রোগবালাই নিয়ন্ত্রনে এসিউর এগ্রি কেয়ার এর বিভিন্ন প্রোডাক্ট ও এসব প্রোডাক্টের ব্যবহার সম্পর্কে উপস্থিত কৃষকদের মাঝে উন্মুক্ত আলোচনা করা হয়।

এসিউর এগ্রি কেয়ারের চেয়াম্যান লন্ডন প্রবাসী কাজী আয়েশ মণি বলেন, কৃষকদের কথা চিন্তা করে শ্রীমঙ্গলের সন্তান হিসেবে দেশের কৃষকের ফসল উৎপাদনের খরচ কমাতে আমি এই কোম্পানির যাত্রা শুরু করেছি। আমার কৃষি খামারে ফসলের কীটনাশক ব্যবহার করে আমি নিজেই ক্ষতিগ্রস্ত হয়েছি এক সময়। দেশের কৃষকদের কথা চিন্তা করে এসিউর এগ্রি কেয়ার কোম্পানি যাত্রা শুরু করেছি যার অবস্থান ঢাকার সাভারে। কৃষকদের ফসল উৎপাদনের পরামর্শক কেন্দ্র শ্রীমঙ্গলে ডাকবাংলো পুকুর পাড়ে অফিস খোলা হয়েছে। অফিসে কৃষকদের বিভিন্ন পরামর্শ বিনা মূল্যে দেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular