ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়সকলেৱ জন্য আগাম সতর্কবার্তা কর্মসূচি নয় একটি জাতীয় অগ্রযাত্রা

সকলেৱ জন্য আগাম সতর্কবার্তা কর্মসূচি নয় একটি জাতীয় অগ্রযাত্রা

বিশেষ প্রতিনিধি, ঢাকা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীৱ প্ৰতীক বলেছেন, ‘ সকলেৱ জন্য আগাম সতর্কবার্তা  ‘ শুধু একটি কর্মসূচি নয় , এটি একটি জাতীয় অগ্রযাত্রা, যেখানে আমরা দেশেৱ প্রত্যেক নাগরিককে নিরাপদ রাখার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছি।

২৪ জুন মঙ্গলবার ঢাকায় বিএম ফাউন্ডেশন মিলনায়তনে দুই দিনব্যাপী ‘Early Warnings for All’ জাতীয় ভ্যালিডেশন ও শেয়ারিং কর্মশালার উদ্বোধনী আনুষ্ঠানে প্রধান অতিথিৱ বকৃতায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন,  বাংলাদেশেৱ মত দুর্যোগপ্রবণ দেশে আগাম সতর্কবার্তা শুধুই একটি তথ্য নয়,  এটি জীবন রক্ষার অন্যতম উপায় । বাংলাদেশ এৱ  সফল প্রয়োগও করেছে। ১৯৭০ সালে এক রাতে দশ লক্ষ মানুষের মৃত্যুকে এক অংকে বা শূন্যে নামিয়ে আনতে পেরেছি। আমাদের ‘Cyclone Preparedness Programme’ বিশ্বের আদর্শ।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন এবং নানাবিধ প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে আমাদের আগাম সতর্কবার্তা ব্যবস্থাকে আধুনিক করার পাশাপাশি বহুমাত্রিক দুর্যোগকে বিবেচনায় নিতে হচ্ছে। তাই আমরা থেমে থাকিনি। আমরা ঘূর্ণিঝড় ও বন্যার সাথে সাথে ভূমিধস, বজ্রপাত, খরা, তাপ প্রবাহ, শৈত্য প্রবাহ, এমনকি নগরভিত্তিক দুর্যোগের আগাম সতর্কবার্তাকেও শক্তিশালী করার চেষ্টা করছি। সকলের জন্য আগাম সতর্কবার্তা’ বাস্তবায়নে সরকার ইতোমধ্যেই নিজস্ব অর্থের সংস্থান করছে। সরকার এই খাতে বিনিয়োগ বৃদ্ধির পরিকল্পনা করছে।  ইতোমধ্যেই এটি বাস্তবায়নে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণের পরামর্শ দিয়েছি। তবে এটি সরকারের একার কাজ নয়। সবার অংশগ্রহণ প্রয়োজন হবে। এজন্য আমাদের প্রয়োজন আন্তর্জাতিক সহায়তা, মাল্টি-ইয়ার কমিটমেন্ট, রিস্ক পুলিং ও ইনোভেটিভ ফাইন্যান্সিং মডেল।
ফারুক আজম বলেন, প্রযুক্তি থাকলেও যদি  তা মানুষের কাছে  পৌঁছুতে না পারে, তবে তার উপযোগিতা কমে যায়। তাই আমরা জোর দিচ্ছি- কমিউনিটির অংশগ্রহণ, স্বচ্ছ তথ্য প্রবাহ এবং সহজবোধ্য ও স্থানীয় ভাষায় বার্তা ডিজাইন ও বিতরণের উপর। আমাদের লক্ষ্য, শুধু তথ্য সরবরাহ নয়, সেটি বুঝে গ্রহণ করে সাড়াদানের সক্ষমতা গড়ে তোলা।

উপদেষ্টা বলেন, অন্তবর্তী সরকারের  প্রধান উপদেষ্টা জলবায়ু অভিযোজন ও দুর্যোগ সহনশীলতা নিয়ে তাঁৱ  আন্তর্জাতিক প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। বাংলাদেশ সরকারের দুর্যোগ ঝুঁকিহ্রাসে ক্রমাগত গুরুত্ব আরোপ, বিনিয়োগ এবং পরিকল্পনার ভিত্তিতেই বাংলাদেশ Early Warning for All’ গ্লোবাল উদ্যোগে সম্মিলিতভাবে সম্পৃক্ত হয়েছে।

‘ তিনি আৱো বলেন,  সকলের জন্য আগাম সতর্কবার্তা’ একটি চলমান প্রক্রিয়া। এই রোডম্যাপ জাতীয় পরিকল্পনার (যেমন NPDM, NAP) সাথে সঙ্গতি রেখে তৈরি হয়েছে। আজকের কর্মশালার মাধ্যমে আমরা এই যাত্রাকে আরও গভীর, বাস্তবভিত্তিক ও মানবকেন্দ্রিক করতে চাই। আমরা চাই, সবার জন্য আগাম সতর্কবার্তা শুধু একটি প্রতিশ্রুতি নয়, একটি বাস্তবতা হয়ে উঠুক।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সচিব মো: মোস্তাফিজুৱ ৱহমানেৱ সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানেৱ মধ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজৱ জেনাৱেল (প্রেফেসৱ) মো: আজিজুল ইসলাম, United Nation Resident Coordinator Ms. Gwyn Lewis , বিশ্ব খাদ্য কর্মসূচির কান্ট্রি হেড,Pedro Motos , সুইডিশ দুতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত Ms.Maria Stridsman, এবং উন্নয়ন সহযোগী সংস্থাসমূহ, সরকারি ও বেসরকারি অংশীদার বক্তৃতা কৱেন।

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular