ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধসৈয়দপুরে তিন ইট ভাটা থেকে তিন লাখ টাকা জরিমানা

সৈয়দপুরে তিন ইট ভাটা থেকে তিন লাখ টাকা জরিমানা

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে তিনটি ইটভাটায় অভিযান পরিচালনা করে তিন লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে কামারপুকুর ইউনিয়নের দলুয়াস্থ এজাজ ইসলামের মালিকানাধীন এএসবি ব্রিকস, সুরেশ সিংহানিয়ার মালিকানাধীন বিপিএল-২ ও কামারপুকুর এলাকায় অবস্থিত এরশাদুল ইসলামের মালিকানাধীন এমএ ব্রিক্সসয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়ীদ মুহাম্মদ।

অভিযানকালে আইন ভঙ্গ করায় তিনটি ইট ভাটা মালিকের কাছ থেকে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ভাটার কিলনে পানি দিয়ে আগুন নিভিয়ে দেয়া হয় এবং পানি স্প্রে করে কাঁচা ইট ধ্বংস করা হয়।
পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, মালিকদের কৃষি জমি থেকে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনা না করার নির্দেশনা প্রদান করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular