ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডস্কুল-কলেজে বিজ্ঞান মেলা আয়োজনের সুপারিশ

স্কুল-কলেজে বিজ্ঞান মেলা আয়োজনের সুপারিশ

শিক্ষা ডেস্ক:  দেশের স্কুল ও কলেজ পর্যায়ে বিজ্ঞান মেলা আয়োজনের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে উদ্ভাবনী শক্তি জাগ্রত করার লক্ষ্যে এ সুপারিশ করা হয়। পাশাপাশি নতুন উদ্ভাবন এবং তা বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে কার্যকর পদক্ষেপ নিতে মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে কমিটি।

বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে এই কমিটির প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সভায় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামসহ কমিটির সদস্যরা অংশ নেন।

শুরুতে মন্ত্রণালয়, বিভাগ ও অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থাগুলোর সার্বিক কার্যক্রম তুলে ধরা হয়।

বৈঠকের শুরুতে সভাপতি স্বাধীনতার ঘোষক শহিদ, রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মহান মুক্তিযুদ্ধের শহিদ এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সভায় কমিটির সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, মো. আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ ফাহিম চৌধুরী, কে এম বাবর, সানসিলা জেবরিন, সালাহ উদ্দিন, মারদিয়া মমতাজ ও মো. আব্দুল গফুর উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে অংশ নেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular