ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডহঠাৎ মোটরসাইকেলে এসে শিক্ষককে দুর্বৃত্তের গুলি

হঠাৎ মোটরসাইকেলে এসে শিক্ষককে দুর্বৃত্তের গুলি

খুলনা নগরীর তেলিগাতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকারকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে ৯টার দিকে নগরীর আড়ংঘাটা থানাধীন তেলিগাতি সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষককে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, জমিজমা বিরোধ এবং কয়েকদিন ধরে কতিপয় ব্যক্তি তার কাছে চাঁদা দাবি করে আসছিল। আজ সকাল ৯টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে হেঁটে স্কুলে যাচ্ছিলেন। কিছু দূরে যেতেই মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার বাম পায়ের হাঁটুতে বিদ্ধ হয়। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে আসে এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

নগরীর আড়ংঘাটা থানার ওসি (তদন্ত) প্রবীর মিত্র জানান, জমিজমা এবং চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে তাকে গুলি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আসামিদের ধরতে অভিযান শুরু হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular