ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতহত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ১৮ বছর পর গ্রেফতার

হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ১৮ বছর পর গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি : মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি আবুল কাশেমকে (৬৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দ্বিতীয় স্ত্রীকে হত্যা করে দেড় যুগ ধরে পালিয়ে ছিলেন। গতকাল শনিবার রাতে র‍্যাবের সহযোগিতায় গাজীপুর জেলা থেকে তাঁকে গ্রেপ্তার করে নীলফামারী সদর থানার পুলিশ।

রোববার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ। গ্রেফতারকৃত মৃত্যৃদন্ডপ্রাপ্ত আসামি নীলফামারী সদর উপজেলার বাড়াইপাড়ার মৃত আলীজানের ছেলে।

ওসিও বলেন বলেন, তিনি দীর্ঘ ১৮ বছর পলাতক ছিলেন।তার অবস্থান নির্ণয় করার পর জানতে পারি তিনি গাজীপুরে অবস্থান করছেন। নীলফামারী সদর থানার একটি দল সেখানে গিয়ে র‍্যাবের সহযোগিতায় আসামিকে গ্রেফতার করে নিয়ে আসে।

এ বিষয়ে পুলিশ সুপার মোহসিন (অতি.) বলেন, ২০০৭ সালে এ মামলা হয়। ২০২১ সালে মামলার রায় ঘোষণা করা হয় মৃত্যুদণ্ড। কিন্তু শুরু থেকেই পলাতক ছিল আসামি। গতকাল ১৮ বছর পর গাজিপুর থেকে গ্রেফতার করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular