ঢাকা  শুক্রবার, ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকহরমুজ প্রণালীতে টোগোর পতাকাবাহী ট্যাংকারে ইরানের হামলা

হরমুজ প্রণালীতে টোগোর পতাকাবাহী ট্যাংকারে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক: কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে অবৈধভাবে অতিক্রমের চেষ্টা করায় টোগোর পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।

আইআরজিসির হামলায় ‘ট্রেন্ড’ নামের ট্যাংকারটিতে আগুন ধরে যায় এবং সেটি থমকে দাঁড়াতে বাধ্য হয়।

আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলি ওজমাই জানান, মার্কিন বাহিনীর প্ররোচনায় পড়ে জাহাজটি প্রণালী অতিক্রমের অবৈধ চেষ্টা করছিল। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং অনুমোদন ছাড়া চলাচলকারী যেকোনো নৌযানকে লক্ষ্যবস্তু করা হবে।

তবে এই ঘটনার পর ট্যাংকারটির চূড়ান্ত পরিস্থিতি বা কোনো প্রাণহানির ঘটনা ঘটেছে কিনা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বাধীন কোনো সূত্রের সত্যতা পাওয়া যায়নি। মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি।

অন্যদিকে, যুক্তরাজ্যের দ্য ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস ওমানের খাসাব উপকূল থেকে ১৬ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে হরমুজ প্রণালীতে একটি নিরাপত্তা ঘটনার খবর নিশ্চিত করেছে, যদিও আক্রান্ত জাহাজের নাম তারা উল্লেখ করেনি।

আঞ্চলিক উত্তেজনার ফলে আন্তর্জাতিক জলসীমায় এই হামলার পর কৌশলগত হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল আশঙ্কাজনকভাবে কমে গেছে।

সূত্র: আল-জাজিরা

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular