নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে। দেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারনা করছে।
রোববার (২২ ডিসেম্বর) পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব অভিযোগ তোলেন তিনি। উপজেলা ও পঞ্চগড় পৌর শাখা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
এসময় তিনি বলেন, আমাদের হিন্দু ভাইয়েরা বসে আছেন।এই দেশে নাকি আপনাদের উপর অত্যাচার হচ্ছে।নির্যাতন হচ্ছে,কারো কাছে চাঁদা চাওয়া হচ্ছে।আপনারা বলেনতো এরকম কোথাও কি হয়েছে,হয়নি।আমরা এ অঞ্চলের মানুষ শান্তি প্রিয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই এক সাথে বসবাস করি।
তিনি আরও বলেন, সেনাবাহিনী শেখ হাসিনাকে দুটো চয়েজ দিয়েছিল।দুটোর মধ্যে একটাকে বেছে নিবেন।একটা হচ্ছে চারদিক থেকে জনগন আসছে।উত্তাল সমুদ্রের মতো, তাদের দ্বাড়ায় কি পৃষ্ট হবেন, নাকি জান বাঁচানোর জন্য পালিয়ে যাবেন।আমি পালাইনা, আমি ভয় পাইনা। সেই মহিলা জীবন বাঁচানোর জন্য নেতাকর্মীসহ সবাইকে বিপদে ফেলে পালিয়ে গেছে।এই হচ্ছে ফ্যাসিবাদের পরিনতি।
মহাসচিব বলেন, গত পনেরো বছর কেউ ভোট দিতে পেরেছেন, পারেন নাই।আমরা সকল জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই।দেশকে গড়ে তুলতে চাই।শেখ হাসিনা নির্বাচনের নাম করে ক্ষমতায় যায়।পরে গুম করে খুন, করে হাসিনা জোর করে ক্ষমতায় ছিল।এটাই হচ্ছে ফ্যাসিবাদী সরকার।
সমাবেশে বিএনপি নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ এর সভাপতিত্বে, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন,বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা ও প্রখ্যাত কণ্ঠশিল্পী বেবী নাজনীন,সাবেক মন্ত্রী ও বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দু্ুলু, কেন্দ্রীয বিএনপির আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির,জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চুসহ পঞ্চগড়সহ বিভিন্ন জেলার বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



