ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশহোসেনপুরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

হোসেনপুরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে হোসেনপুর উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-হোসেনপুর উপজেলা বিএনপির আহবায়ক মো. জহিরুল ইসলাম মবিন, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহছানুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহম্মদ জিয়াউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আমিনুল হক, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার এমদাদুল হক, উপজেলা যুবদলের আহবায়ক সাফায়েত হোসেন সম্রাট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শওকত হোসেন, উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি রাকিবুল ইসলাম রাকিবসহ আরো অনেকেই।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের ডকুমেন্টারী ও চলচ্চিত্র প্রদর্শনীর মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এদিকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুমদী ইউনিয়নের বর্শিকুড়া গ্রামে জুলাই গণঅভ্যুত্থান’-এ শহীদ আব্দুল্লাহ বিন জাহিদ এর কবরে পুষ্পস্তবক অর্পণ ও
মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-

সোহান, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু, উপজেলা কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহছানুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হামিম রানা, শহীদ আব্দুল্লাহ বিন জাহিদ এর মা ফাতেমা তুজ জোহরা ও পরিবারের সদস্যসহ স্থানীয় এলাকাবাসী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular