ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশহোসেনপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু !

হোসেনপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু !

নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে আকরাম হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৪ আগস্ট) দিনগত রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পশ্চিম  গোবিন্দপুর বাজুপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আকরাম হোসেন (২৩) উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর বাজুপাড়া গ্রামের সবুজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৪ আগস্ট) দিনগত রাত ১১টার দিকে আকরাম হোসেন (২৩) তার নিজ ঘরে শুয়ে ছিলেন। হঠাৎ ঘুম থেকে উঠে পরিবারের সদস্যদের তিনি জানান, তাকে ঘুমের মধ্যে কি যেন কামড় দিয়েছে। তাৎক্ষণিক পরিবার ও আশপাশের লোকজন তাকে দ্রুত স্থানীয় এক কবিরাজের কাছে গিয়ে যান। এই সময় কবিরাজ এই রোগীকে ভালো করতে পারবেন
না বলে জানিয়ে দেন এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। রাত ১টার দিকে তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। পরে রাতেই সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার মোছা. নুরুন্নাহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular