ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়১৪ দিনের সফরে রাতে কানাডা যাচ্ছেন সিইসি

১৪ দিনের সফরে রাতে কানাডা যাচ্ছেন সিইসি

প্রবাসীদের ভোটার কার্যক্রম দেখতে ১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার রাতে তিনি কানাডার উদ্দেশে দেশত্যাগ করবেন বলে জানিয়েছেন সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম।

নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. শাহ আলমের সই করা এ সংক্রান্ত অফিস আদেশ থেকে জানা গেছে, সিইসির সঙ্গে সফরে যাবেন লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির। সিইসি সেখানে ভোটার কার্যক্রম উদ্বোধন এবং জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম দেখবেন।

কানাডায় অবস্থানের সময় সিইসি ৫ থেকে ১২ সেপ্টেম্বর ভোটার নিবন্ধন কার্যক্রম ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম দেখবেন টরোন্টে ও অটোয়ায়। এরপর তিনি ব্যক্তিগত কাজে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভেনকুভারে অবস্থান করবেন। ১৮ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।

বর্তমানে ১০টি দেশের ১৭টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে ভোটার কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি। দেশগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, জাপান ও কানাডা। এসব দেশ থেকে ৫০ হাজারের মতো আবেদন এসেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular