নিউজ ডেস্ক : লন্ডন, অক্সফোর্ড — বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক্সিটার কলেজ অডিটরিয়ামে অক্সফোর্ড বাংলা সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত বইভিত্তিক আলোচনা সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণতন্ত্র, মানবাধিকার ও দেশের পুনর্গঠনের জন্য ভিশনারি নেতা সাব্যস্ত করেন।
অনুষ্ঠানে নিউইয়র্ক থেকে উডব্রিজ পাবলিশার্স কর্তৃক প্রকাশিত ‘Tarique Rahman: Politics and Policies Contemporary Bangladesh’ শীর্ষক গ্রন্থের ওপর মন্তব্য করেন সাবেক ব্রিটিশ কূটনীতিক স্যার পিটার হিপ, সাবেক এমপি জহির উদ্দিন স্বপনসহ বিভিন্ন শিক্ষাবিদ ও ছাত্র-ছাত্রী।
ড. মানজিদা আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করে বলেন, নির্বাসিত থাকা সত্ত্বেও তারেক রহমান দলের তৃণমূল কর্মীদের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত এবং দেশে টেকসই উন্নয়ন, অর্থনৈতিক স্বনির্ভরতা একইভাবে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে তার লক্ষ্য স্পষ্ট।
স্যার পিটার হিপ আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক ভারসাম্যের গুরুত্ব জোর দেন।
জহির উদ্দিন স্বপন বলছেন তারেকের ৩১ দফা সংস্কার পরিকল্পনা বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোতে নতুন দিশা দিতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ব্রিটিশ ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা প্রশ্ন করেন—উত্তর দেন বক্তারা।
অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন অক্সফোর্ড বাংলা সোসাইটির আহমেদ মুহতাদি ও সাইমুর মুজিব রহমান।
আলোচিত বইটি লিখেছেন আমেরিকা প্রবাসী দি উইকলি রানারের সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিন.আবেদিন।

ঢাকানিউজ২৪/মহফ



