ঢাকা  শনিবার, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনঅন্তর্যামী’ প্রকাশ করলেন মৌটুসী খান

অন্তর্যামী’ প্রকাশ করলেন মৌটুসী খান

বিনোদন ডেস্ক : নিজের মতো করে, নিজের অনুভবের জায়গা থেকেই গানের সঙ্গে পথচলা কণ্ঠশিল্পী মৌটুসী খান। কয়েক বছর আগে জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার হাবিব ওয়াহিদ–এর সঙ্গে ‘তোমারই ছোঁয়াতে’, ‘কোথা আছো প্রিয়’ এবং ‘তুই ছাড়া একা’ শিরোনামের একাধিক ডুয়েট গানে শ্রোতাদের মন জয় করেন মৌটুসী। এরপর আবার ফিরে যান নিজের জগতে—নিজের মতো করে গান নিয়ে ব্যস্ত থাকা।

নিয়মিতই নিজের ইউটিউব চ্যানেলে নতুন গান প্রকাশ করে আসছেন তিনি। নতুন বছরেও তার ব্যতিক্রম ঘটেনি। গতকাল নিজের নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন নতুন গান ‘অন্তর্যামী’। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন অটামনাল মুন।

নতুন গানটি প্রসঙ্গে মৌটুসী বলেন, ‘কোমল সুর, গভীর আবেগ আর নিঃশব্দ ভালোবাসার গল্পই ফুটে উঠেছে অন্তর্যামী গানে। প্রেম ও বিষাদের মেলবন্ধনে তৈরি এই গানটি দুই প্রেমিক-প্রেমিকার গল্প বলে—যাঁরা গভীর ভালোবাসায় আবদ্ধ হলেও মনে মনে বুঝতে পারেন, সামনে হয়তো রয়েছে এক অনিবার্য বিচ্ছেদ। তবুও সেই ভালোবাসা থাকে বিশুদ্ধ, তীব্র ও চিরন্তন—নদীর মতোই অবিরাম।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে এবং তারা এর আবেগ অনুভব করতে পারবেন।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular