ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়অপসংস্কৃতি থেকে শিশুদের রক্ষায় মঞ্চ নাটকের পুনঃজাগরণ প্রয়োজন

অপসংস্কৃতি থেকে শিশুদের রক্ষায় মঞ্চ নাটকের পুনঃজাগরণ প্রয়োজন

বিশেষ প্রতিনিধি, ঢাকা: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন , অপসংস্কৃতির অন্ধকার থেকে আমাদের শিশুদের রক্ষায় মঞ্চ নাটকের পুনঃজাগরণ খুবই প্রয়োজন।

৬ জুলাই রবিবার ঢাকায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে লোক নাট্যদল প্রতিষ্ঠার ৪৪ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। অনুষ্ঠানে লোক নাট্যদলের সভাপতি অভিজিৎ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন দলের প্রতিষ্ঠাকালীন সদস্য অভিনেতা ও নির্দেশক ইউজিন গোমেজ। স্বাগত বক্তব্য প্রদান করেন লোক নাট্যদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হারুন। অনুষ্ঠানে নাট্য জগতের অনেক নাট্য ব্যক্তিত্ব, পরিবারের অভিভাবক এবং সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশের নাট্যচর্চায় বরাবরই একটি সক্রিয় ও তারুণ্য দীপ্ত সংগঠনের নাম লোক নাট্যদল উল্লেখ করে উপদেষ্টা বলেন, আধুনিক প্রযুক্তির যুগে নাট্য থিয়েটার এখনো মানুষের কাছে আছে। এই নাট্যদলের ছেলে মেয়েকে আমি দেখেছি সৃজনশীল, সৃষ্টিশীল কিছু করার অপরিসীম ইচ্ছে। তিনি বলেন, আমার ধারনা আজকে এই লোক নাট্যদলের ৪৪ বছর উদযাপন করছি তা এই নাট্য দলের সৃষ্টিশীল নাটক দেশে-বিদেশে প্রশংসা অর্জন করার কারণে। উপদেষ্টা বলেন, আমাদের বাচ্চাদের সৃজনশীল চিন্তার জগতে নিয়ে আসতে হবে। তরুণ বাচ্চাদের সংস্কৃতিমনা কিভাবে করতে পারি সেই ভাবনা আমাদের করতে হবে। তিনি বলেন, আমাদের শিশু একাডেমীকে শিশু অধিদপ্তরে পরিণত করে সারাদেশে শিশুদের মনোজগতের চর্চা ছড়িয়ে দিতে চাই।

নাটকের মাধ্যমে সামাজিক দায়িত্ব পালনের যে অঙ্গীকার তার বাস্তবায়ন কোনো একটি দলের একার পক্ষে সম্ভব নয়, সেজন্য লোক নাট্যদল, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, পথনাটক পরিষদ এবং সম্মানিত সাংস্কৃতিক জোটের সাথে সম্পৃক্ত থেকে

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular