ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঅর্থাভাবে চিকিৎসা বন্ধ, মৃত্যুর প্রহর গুনছেন মাদারগঞ্জের বৃদ্ধা সুন্দরী বেগম

অর্থাভাবে চিকিৎসা বন্ধ, মৃত্যুর প্রহর গুনছেন মাদারগঞ্জের বৃদ্ধা সুন্দরী বেগম

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না, অসুস্থ মাকে বাঁচাতে বিত্তবানদের সহায়তা কামনা

সৈয়দ নুরুল্লাহেল সাদেক : জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মিলনবাজার এলাকার অসহায় বৃদ্ধা সুন্দরী বেগম অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে গুরুতর অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছেন। গত দুই মাস আগে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্যারালাইজড হয়ে যান তিনি। প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধের অভাবে দিন দিন তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। মাকে বাঁচাতে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীহারা সুন্দরী বেগমের দুই ছেলে ছিলেন। তাঁদের মধ্যে একজন আগেই মারা গেছেন। বর্তমানে বেঁচে থাকা একমাত্র ছেলেই পরিবারের ভরসা। কিন্তু চরম আর্থিক সংকটের কারণে মায়ের চিকিৎসার ব্যয় বহন করতে পারছেন না তিনি। ফলে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা নিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।

পরিবার সূত্রে জানা যায়, মায়ের চিকিৎসার জন্য একমাত্র ছেলে বাধ্য হয়ে চড়া সুদে ঋণ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানোর চেষ্টা করেছেন। কিন্তু দীর্ঘদিন চিকিৎসার ব্যয় বহন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। একদিকে ঋণের বোঝা বাড়ছে, অন্যদিকে অর্থের অভাবে ওষুধপত্র ও নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়াও ব্যাহত হচ্ছে।

সুন্দরী বেগমের মৃত ছেলের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার শাশুড়ির চিকিৎসার জন্য সমাজের বিত্তবান মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি। কিন্তু এখন আর কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আপনারা কি আমার শাশুড়িকে বাঁচানোর জন্য একটু এগিয়ে আসবেন না?”

এদিকে স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী অসহায় এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁদের মতে, সম্মিলিত সহযোগিতা পেলে সুন্দরী বেগমের চিকিৎসা আবারও শুরু করা সম্ভব হতে পারে।

অসুস্থ সুন্দরী বেগমের চিকিৎসা অব্যাহত রাখতে সমাজের হৃদয়বান ব্যক্তি, দানশীল প্রতিষ্ঠান ও সামর্থ্যবান মানুষের কাছে আর্থিক সহায়তা কামনা করেছে তাঁর পরিবার।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular