ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতআইনজীবী সাইফুল হত্যায় বাবা-ভাইয়ের ২ মামলা

আইনজীবী সাইফুল হত্যায় বাবা-ভাইয়ের ২ মামলা

নিউজ ডেস্ক : তিন দিন পর চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার দুটি মামলা করেছেন তার স্বজনেরা। চট্টগ্রাম কোতয়ালি থানায় শুক্রবার রাতে মামলা দুটি করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল করিম শনিবার গণমাধ্যমকে বলেন, সাইফুল ইসলামকে হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন ও ছোট ভাই খান এ আলম বাদী হয়ে মামলা দুটি করেছেন।

জামাল উদ্দিন ৩১ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০ থেকে ১৫ জনকে। আর আদালত চত্বরে ভাঙচুর ও হামলার ঘটনায় আরেকটি মামলা করেছেন সাইফুলের ভাই খান এ আলম বাদী হয়ে ১১৬ জনকে আসামি করে ।

পুলিশ ঘটনার পর থেকে এখন পর্যন্ত ৩৮ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে ১৪ জনকে চিহ্নিত করেছে।

বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ও কারাগারে পাঠানোকে কেন্দ্র করে গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে আদালত ভবনের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল-সংলগ্ন এলাকায় সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular