ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধলক্ষ্মীপুরে খোরশেদ হত্যা, সাত ঘণ্টার মধ্যে আটক ২

লক্ষ্মীপুরে খোরশেদ হত্যা, সাত ঘণ্টার মধ্যে আটক ২

মাটির ব্যবসা নিয়ে বিরোধের জেরে হত্যার অভিযোগ পরিবারের; গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলায় খোরশেদ আলম (৫০) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) রাত আটটার দিকে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের সাত ঘণ্টার মধ্যে তাঁদের আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন ইব্রাহিম ছোট্টু ও মাসুদ রানা। তাঁরা দুজনই সদর উপজেলার পার্বতীনগর গ্রামের বাসিন্দা।

এর আগে বুধবার দুপুরে উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর গ্রামের খাঁনের বাড়িতে খোরশেদ আলমকে গুলি করে হত্যা করা হয়। তিনি ওই গ্রামের রুহুল আমিনের ছেলে। পেশায় মাটির ব্যবসায়ী ছিলেন তিনি।

নিহতের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তারের ভাষ্য, বুধবার দুপুরে দুই ব্যক্তি খোরশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে গুলির শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলের দিকে ছুটে যান। সেখানে গিয়ে জানতে পারেন, ওয়ালিদ নামের এক ব্যক্তি খোরশেদকে গুলি করেছেন।

পরিবারের অভিযোগ, মাটির ব্যবসা নিয়ে বিরোধের জেরে খোরশেদকে হত্যা করা হয়েছে। এ বিরোধের জেরে ওয়ালিদ আগেও তাঁকে বিভিন্নভাবে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, হত্যাকাণ্ডের সাত ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িত সন্দেহে ইব্রাহিম ছোট্টু ও মাসুদ রানাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular