ঢাকা  বুধবার, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব ও পুলিশ তৎপর

রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব ও পুলিশ তৎপর

নিউজ ডেস্ক :পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
 

ঈদের টানা সাত দিনের সরকারি ছুটিতে রাজধানী প্রায় খালি হয়ে গেছে , তাই  মানুষের জানমালের নিরাপত্তা দিতে র‍্যাব-পুলিশের অন্তত ১৬ হাজার সদস্য তৎপর। এ সময় রাস্তায় তল্লাশিচৌকি বসানোর পাশাপাশি বিপণিবিতান ও আবাসিক এলাকায় টহল জোরদার করা হয়েছে।

ঈদুল ফিতর উপলক্ষে ইতিমধ্যে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি চলছে। এ সময় স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়ে গেছেন বিপুলসংখ্যক মানুষ। ফাঁকা ঢাকায় অপরাধ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। চুরি, ছিনতাই, ডাকাতি ও বিশেষ করে সোনার মার্কেটে ডাকাতি ভয়ের অন্যতম কারণ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular