নিউজ ডেস্ক : আগামী ১৮ জানুয়ারি (শনিবার) সকাল ১০টায় রাজধানীর ইন্জিনিয়ার্স ইনস্টিটিউট এর দ্বিতীয় তলায় সেমিনার হলে গণফোরামের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে।
সভায় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব ডা. মিজানুর রহমান সকল সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক অবস্থা ও সাংগঠনিক কর্মকান্ড বিশদ আলোচনা করে আগামী দিনের কর্মপন্থা নির্ধারণ করা হবে।



