ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঢাকাঢাকার দুই সিটিতে এনসিপি-জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

ঢাকার দুই সিটিতে এনসিপি-জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

নিউজ ডেস্ক : আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর ফলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দুই দলের প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দলীয় কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম ঘোষণা করেন।

অন্যদিকে সোমবার (১৪ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ঢাকার দুই সিটির প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঢাকা উত্তরে দলটির প্রার্থী করা হয়েছে মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনকে। দক্ষিণে প্রার্থী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

অর্থাৎ ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ ও সেলিম উদ্দিন এবং দক্ষিণ সিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সাদিক কায়েমের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা তৈরি হয়েছে।-

এদিকে দেশের ১৩টি সিটি করপোরেশনেই একক মেয়র প্রার্থী দেওয়ার কৌশলে এগোচ্ছে জামায়াতে ইসলামী। দলীয় সূত্রের বরাতে জানা গেছে, চট্টগ্রামে মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, বরিশালে মুয়াযযম হোসাইন হেলাল, খুলনায় মিয়া গোলাম পরওয়ার, নারায়ণগঞ্জে মোহাম্মদ আবদুল জব্বার, গাজীপুরে ড. মুহাম্মদ হাফিজুর রহমান, রংপুরে এটিএম আজম খান, রাজশাহীতে ডা. মোহাম্মদ জাহাঙ্গীর এবং বগুড়ায় আ.খ.ম. আব্দুল মালেককে প্রার্থী করার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular