ঢাকা  সোমবার, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআবহাওয়া/পরিবেশআজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

নিউজ ডেস্ক : পৌষের শেষের দিকে এসে পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। টানা ৬ দিন ধরে এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। একই সাথে তাপমাত্রা মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহে উঠানামা করছে।

আবহাওয়া অফিস বলছে, আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে সকাল ৬টায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

তবে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের মুখ দেখা দিলেও ছড়াচ্ছে না কাঙ্ক্ষিত উত্তাপ। এতে পাহাড়ি হিম বাতাসের সাথে কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে মানুষজন।

আবহাওয়া অফিসের তথ্যমতে, গেল শুক্রবার (৯ জানুয়ারি) ৬ দশমিক ৮ ডিগ্রি, শনিবার (১০ জানুয়ারি) ৮ দশমিক ৩ ডিগ্রি, রোববার (১১ জানুয়ারি) ৭ দশমিক ৩ ডিগ্রি, সোমবার (১২ জানুয়ারি) ৮ দশমিক ৪, মঙ্গলবার (১৩ জানুয়ারি) ৭ দশমিক ৫ ডিগ্রি এবং বুধবার (১৪ জানুয়ারি) ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় সময় সংবাদকে বলেন, আজ সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৮ শতাংশ। আর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular