ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশআটোয়ারীতে মরহুম সেনা সদস্যের স্মরণে দোয়া মাহফিল

আটোয়ারীতে মরহুম সেনা সদস্যের স্মরণে দোয়া মাহফিল

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে মরহুম অবসরপ্রাপ্ত ল্যা: করপোরাল আলহাজ্ব মোঃ আমিরুল ইসলাম স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ৩ আগস্ট) দুপুরে উপজেলার অবসরপ্রাপ্ত সৈনিক সেবা সংঘের আয়োজনে আটোয়ারী কেন্দ্রিয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সৈনিক সেবা সংঘের সভাপতি ও অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ তমিজ উদ্দীনের সভাপতিত্বে মরহুম ল্যা: করপোরাল আলহাজ্ব আমিরুল ইসলামের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সৈনিক সেবা সংঘের সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ মোস্তফা কামাল সরকার, সহ সভাপতি ও অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার এ.কে.এম ফজলুল হক, অবসরপ্রাপ্ত সার্জেন্ট রেজাউল করিম, অবসরপ্রাপ্ত করপোরাল আব্দুল আলী (সাকি) প্রমুখ। বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত ল্যা: করপোরাল আলহাজ্ব আমিরুল ইসলাম এবার ২০২৫ সালে হজ্বব্রত পালন করেছেন। তিনি একজন কর্মঠ এবং সৎ ব্যবসায়ী ছিলেন। তিনি সবার সাথে হাসিমুখে কথা বলতেন। তিনি একজন হাস্যোজ্জল সদালাপী ব্যক্তি ছিলেন। আ

মিরুল ইসলাম গত ২৯ জুলাই সকালে বুকের ব্যাথা অনুভব করলে আটোয়ারী হাসপাতালে চিকিৎকের স্মরণাপন্ন হয়। কর্তব্যরত
চিকিৎসক তার অবস্থা দেখে দ্রুত ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শ মতে ঠাকুরগাঁও যাওয়ার পথে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন আমিরুল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১কন্যা, ১ পুত্রসন্তান, বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজন,বন্ধুবান্ধব সহ অনেক গুনগ্রাহী ও শুভাকাঙ্খী রেখে গেছেন।

আলোচনা ও মিলাদ শেষে মরহুম সেনা সদস্যের আত্মার মাগফেরাত কামনা সহ রেখে যাওয়া পরিবারের কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া দাখিল মাদরাসার সহ সুপার মাওলানা মোঃ মজিবর রহমান। এ সময় অবসরপ্রাপ্ত সৈনিক সেবা সংঘের সদস্যবৃন্দ, মরহুম সেনা সদস্য আলহাজ্ব আমিরুল ইসলামের পরিবারের লোকজন সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular