ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতঅপরিচ্ছন্ন পরিবেশ ও মূল্যতালিকা না থাকায় ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

অপরিচ্ছন্ন পরিবেশ ও মূল্যতালিকা না থাকায় ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীতে অপরিচ্ছন্ন পরিবেশ, মূল্যতালিকা ও ক্রয়-বিক্রয় ভাউচার না রাখার অপরাধে ছয়টি প্রতিষ্ঠানকে নগদ ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (৮ নভেম্বর) দুপুরে নগরীর কোতোয়ালি মোড় ও ফলমুন্ডি এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্যাহ। তিনি জানান, মূল্যতালিকা প্রদর্শন না করায় কোতোয়ালি মোড় এলাকার ফল বিক্রেতা ফারুককে ১ হাজার টাকা ও সোহেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে ফলমুন্ডি এলাকার ফল বিক্রেতা আবুল বাশারকে ১ হাজার টাকা ও ইয়াকুব আলীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, যথাযথভাবে ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করায় ফলমুন্ডি এলাকার ফলের দোকান ‘শাহ মহাসেন আউলিয়া ফার্মকে ৬ হাজার টাকা ও ‘মেহেদী এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ করায় কোতোয়ালি এলাকার ‘দারুল আমান হোটেলকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular