ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশআটোয়ারী উপজেলা পরিষদ জামে মসজিদের সাবেক ইমামের স্মরণে দোয়া মাহফিল

আটোয়ারী উপজেলা পরিষদ জামে মসজিদের সাবেক ইমামের স্মরণে দোয়া মাহফিল

মোঃ ইউসুফ আলী,আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা পরিষদ জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব মরহুম আলহাজ্ব তাহেরুল ইসলাম স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ জামে মসজিদ কমিটির উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায়
মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শুক্রবার (৫ জুন) সকালে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মসজিদ কমিটির সহ সভাপতি আলহাজ্ব মোঃ এমদাদুল হকের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক জিল্লুর হোসেন সরকারের সঞ্চালনায় মরহুম আলহাজ্ব ক্কারী তাহেরুল ইসলামের মানবিক গুণাবলী ও সমাজসেবামূলক কর্মকান্ডের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এসময় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান(আব্দার), আটোয়ারী মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব মোঃ আইনুল হক, দক্ষিণ সুখ্যাতি জামে মসজিদের খতিব মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে মরহুমের ছেলে মোঃ আইবুল ইসলাম ও ভাতিজা মোঃ নাসির উদ্দীন আবেগঘন বক্তব্যে স্মৃতিচারণ করেন এবং সবার কাছে মরহুমের জন্য দোয়া কামনা করেন। বক্তারা বলেন,মরহুম আলহাজ্ব ক্কারী মোঃ তাহেরুল ইসলাম শুধু ইমাম আর খতিবই ছিলেন না, তিনি একজন হোমিও চিকিৎসক ছিলেন। তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। সভাপতির বক্তব্যে মসজিদের সহ সভাপতি আলহাজ্ব মোঃ এমদাদুল হক বলেন, মরহুম আলহাজ্ব ক্কারী তাহেরুল ইসলাম ১৯৯০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত দীর্ঘ সময় উপজেলা পরিষদ মসজিদে একজন সফল ইমাম ও খতিব ছিলেন। তিনি সর্বদা হাস্যোজ্জল ব্যক্তি ছিলেন। তার সূরা -কেরাত তেলাওয়াতে মুসল্লিরা মুগ্ধ হতো। তিনি শারীরিকভাবে অসুস্থ্য হলে স্বেচ্ছায় মসজিদের দায়িত্ব থেকে অব্যাহতি নেন। তিনি গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে রাত ১০ টায় রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বলেন,তার মৃত্যু আটোয়ারীবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি।

দোয়া মাহফিলে উপস্থিত সবাই মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওঃ মোঃ মনিরুজ্জামন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular