ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতআদ্‌-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

আদ্‌-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

নিউজ ডেস্ক: রাজধানীর মগবাজারে আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার।

বুধবার (২৭ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটি গঠনের কথা জানায়।

স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মোঃ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত ওই অফিস আদেশে বলা হয়, ০২ বড় মগবাজারে অবস্থিত আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন নবজাতক শিশুর আকস্মিক মৃত্যুর ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রতিকারের জন্য করণীয় নির্ধারণে এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি করা হয়েছে স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিবকে (বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা)। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (হাসপাতাল-১)। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালককে (আইন শাখা) কমিটির সদস্য করা হয়েছে।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, আগামী ৩ কার্যদিবসের মধ্যে শিশুদের মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করে এবং এ ধরনের ঘটনা প্রতিকারে করণীয় নির্ধারণ করে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে হবে। তদন্তের প্রয়োজনে কমিটি যেকোনো সদস্যকে কো-অপ্ট (অন্তর্ভুক্ত) করতে পারবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular