ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিআবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা

আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা

নিউজ ডেস্ক : বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবারের পর দুই দিনের ব্যবধানে ফের দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। ভরিতে এবার সর্বোচ্চ ১,৯৩২ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ৪০,২৭১ টাকা।

বুধবার (১১ ডিসেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের স্বর্ণ ১ লাখ ৪০,২৭১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৩৩,৯০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ১৪,৭৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৯৪,২৫৭ টাকায় বিক্রি করা হবে।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে।

স্বর্ণের দাম কমা‌নো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম ২,৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২,৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২,১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১,৫৮৬ টাকা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular