ঢাকা  শুক্রবার, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকআমরা পরাজিত হবো না: ট্রাম্প

আমরা পরাজিত হবো না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : বিভিন্ন জরিপে উঠে এসেছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। দুই প্রার্থীই তাদের চূড়ান্ত নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন।মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র একদিন বাকি।

বিবিসির লাইভ প্রতিবেদনে রোববার (৩ নভেম্বর) বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প উত্তর ক্যারোলিনায় তার চূড়ান্ত নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন। সেখানে প্রায় ৯০ মিনিট ধরে ভাষণ দিয়েছেন। ট্রাম্প বলেছেন, আমরা পরাজিত হবো না।

রিপাবলিকান প্রার্থী সমর্থকদের উদ্দেশে বলেন, যুক্তরাষ্ট্র এখন অধিকৃত দেশ কিন্তু শিগগিরই তা আর থাকবে না। ৫ নভেম্বর নির্বাচন হবে আমেরিকার মুক্তির দিন। আমেরিকা মুক্তি পেতে যাচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, একইরকম ‘চুরি’ যেন এবার না হতে পারে, তা নিয়ে বদ্ধপরিকর রিপাবলিকান শিবির। ‘চুরি’ হলে, অর্থাৎ ট্রাম্প নির্বাচনে হারলে কীভাবে ফলাফল পাল্টাতে হবে, সেই পরিকল্পনাও করে রেখেছে ট্রাম্পের ‘চুরি থামাও’ আন্দোলন।

পরাজিত হলে এবারও ঝামেলা করতে পারেন ডোনাল্ড ট্রাম্প এমন আশঙ্কা প্রকাশ করছে তার প্রতিপক্ষ শিবির। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল এখনো মেনে নেননি ট্রাম্প। পাশাপাশি ট্রাম্প সমর্থকদের একটি বড় অংশ এখনো বিশ্বাস করে, সেই নির্বাচনের ফল চুরি করে তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল।

এমন আশঙ্কার প্রেক্ষিতে কমলা হ্যারিস এবার ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ট্রাম্প ক্ষমতায় গেলে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি বাতিল করে দিতে পারেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular