ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিআমেরিকা চাইলেই সব হবে না: মেজর হাফিজ

আমেরিকা চাইলেই সব হবে না: মেজর হাফিজ

নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ট্রাম্পের কথার যৌক্তিক অর্থ খুঁজতে যাওয়া বোকামি বলে মন্তব্য করেছেন। আমেরিকা চাইলেই সব হবে না।

শনিবার (২ নভেম্বর) সকালে তিনি এসব মন্তব্য করেন।

গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বিবৃতি দেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্য সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে অভিযোগ করে, এর নিন্দা জানান সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে ‘পুরোপুরি বিশৃঙ্খল পরিস্থিতির’ মধ্যে রয়েছে।

‘হিন্দুদের পক্ষে কথা বললে ভোট তার দিকে যেতে পারে বলেই ভোট বাড়ানোর উদ্দেশ্যে তার অপরিনামদর্শী বক্তব্য আমাদের অবাক করেছে। তার বন্ধু মোদিকে (ভারতের প্রধানমন্ত্রী) খুশি করার জন্য এ মন্তব্য করেছেন তিনি,’ যোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

এ বিষয়ে জানতে চাইলে মেজর হাফিজ বলেন, ‘ট্রাম্প বিশ্ব রাজনীতিতেই একটি বিতর্কিত নাম। তিনি কখন কী বলেন নিজেও জানেন না। মূলত ভারতীয়দের ভোট টানতেই এই কৌশল নিয়েছেন ট্রাম্প।’

সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ দাবি করে বিশ্বব্যাপী হত্যাকাণ্ডের যে সমর্থন দিয়ে আসছে তাদের মুখে মানবাধিকারের কথা মানায় না বলেও মন্তব্য করেন তিনি।

মেজর হাফিজ বলেন, ‘ট্রাম্প নির্বাচনে জিতলেও কিছু হবে না। তাদের হাতে অন্য অনেক এজেন্ডা রয়েছে। আগের মতো অবস্থা আর নাই। আমেরিকা চাইলেই সব হবে না।’

পৃথিবীর মোড়ল আমেরিকা আর নাই উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘চীন ও রাশিয়াও এখন শক্তিশালী। আমরা অপেক্ষা করছি, যুক্তরাষ্ট্রের নির্বাচনে যিনি জয়ী হবেন, বাংলাদেশের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি কেমন হবে দেখার জন্য।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular