ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিইইউ ২৭ দেশের জোট প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি

ইইউ ২৭ দেশের জোট প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি

নিউজ ডেস্ক:   ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ ২৭ দেশের এ জোটের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানে ইউরোপীয় ইউনিয়ন কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে বিকেল সোয়া ৫টা পর্যন্ত চলে।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম।

বৈঠক সূত্র জানায়, আলোচনায় ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী দেশের পরিস্থিতি, আইনশৃঙ্খলা অবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন ইইউ প্রতিনিধিরা। সেখানে আগামী নির্বাচন কবে হতে পারে, নির্বাচন নিয়ে বিএনপির ভাবনা কী, ক্ষমতায় গেলে তাদের রাষ্ট্র পরিচালনার বিভিন্ন খুঁটিনাটি দিক সম্পর্কেও জানতে চাওয়া হয়।

বিএনপির পক্ষ থেকে দেশের সার্বিক পরিস্থিতি, গণতন্ত্র উত্তরণে নির্বাচনের অপরিহার্যতা, গণঅভ্যুত্থান-পরবর্তী একটি প্রতিবেশী দেশের মিথ্যা প্রচারণা থেকে শুরু করে নানা বিষয় তুলে ধরা হয়। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান– বৈঠকে ইতালি, ডেনমার্ক, নরওয়ে, জার্মানি, স্পেন ও সুইডেনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular