ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকইয়েমেনে হুতি ঘাঁটিতে হামলা, নিহত ২৭

ইয়েমেনে হুতি ঘাঁটিতে হামলা, নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের তাইজ প্রদেশের আল-বারহ ফ্রন্টে গত তিন দিনের হামলা ও সংঘর্ষে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর অন্তত ২৭ যোদ্ধা নিহত হয়েছেন। সরকারপন্থি বাহিনীর দাবি, এসব সংঘর্ষে আরও ১৯ হুতি সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) সরকারপন্থি বাহিনীর বরাত দিয়ে আনাদোলু জানায়, পশ্চিম তাইজে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সের হামলায় এই হতাহতের ঘটনা ঘটে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের সদস্য তারেক সালেহের নেতৃত্বে বাহিনীটি সেখানে অভিযান চালায়।

বাহিনীটি জানিয়েছে, হামলায় আরও ১৯ জন হুতি যোদ্ধা আহত হয়েছেন। এ সময় গোষ্ঠীটির বেশ কয়েকটি সামরিক যান আগুনে পুড়ে যায় অথবা অচল হয়ে পড়ে। তবে ঠিক কতটি যান ক্ষতিগ্রস্ত হয়েছে, তা জানানো হয়নি।

সরকারপন্থি বাহিনীর দাবি, সাম্প্রতিক সময়ে পশ্চিমাঞ্চলীয় ফ্রন্টগুলোতে হুতিদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ হিসেবেই এই হামলা চালানো হয়ে থাকতে পারে।

এদিকে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সের দাবি, ইয়েমেনের পশ্চিম উপকূলের বিভিন্ন এলাকায় ৩৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৪২টি ড্রোন নিক্ষেপ করেছে হুতি। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোখা বন্দর এবং বেসামরিক সেবার বিভিন্ন স্থাপনা ছিল বলে দাবি করেছে তারা।

বাহিনীটি আরও জানিয়েছে, লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ১১টি ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করা হয়েছে। তবে এসব হামলা ঠিক কখন চালানো হয়েছিল, তা জানানো হয়নি। এ বিষয়ে হুতির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular