ঢাকা  শনিবার, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান চীনের

ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান চীনের

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির প্রতি আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আরাঘচির সঙ্গে টেলিফোনে আলাপকালে এ আহ্বান জানান ওয়াং ই।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ওয়াং ই বলেন, ‘হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে যেমন সম্মান করা ও সুরক্ষিত রাখা উচিত, একইসঙ্গে এই জলপথ দিয়ে নৌযান চলাচলের স্বাধীনতা-নিরাপত্তাও নিশ্চিত করা প্রয়োজন।’

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রণালীটি উন্মুক্ত রাখার বিষয়ে সর্বসম্মত আগ্রহ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘যুদ্ধবিরতি বজায় রাখা এবং আলোচনায় ফেরার পক্ষে চীন সমর্থন দিচ্ছে।’

তবে চীনের এই আহ্বানের জবাবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী কী বলেছেন সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি।

সূত্র: বিবিসি

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular