ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedঅর্ধেক কর্মীকে ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর নির্দেশ দিল্লির দুই মন্ত্রীর

অর্ধেক কর্মীকে ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর নির্দেশ দিল্লির দুই মন্ত্রীর

নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ডেস্ক-ভারতের রাজধানী দিল্লিতে বায়ুদূষণের মাত্রা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সরকারি দপ্তরগুলোর ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করার (ওয়ার্ক ফ্রম হোম) নির্দেশ দিয়েছেন দিল্লি সরকারের দুই মন্ত্রী। শনিবার (১৪ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

জানা যায়, শুক্রবার পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা এবং পরিবহনমন্ত্রী পঙ্কজ সিং তাদের অধীনস্থ দপ্তরগুলোর জন্য এই নির্দেশনা জারি করেন।

মন্ত্রী মনজিন্দর সিং সিরসা পরিবেশ ছাড়াও খাদ্য ও সরবরাহ, শিল্প এবং বন ও বন্যপ্রাণী দপ্তরের দায়িত্বে রয়েছেন। অপরদিকে, পঙ্কজ সিং পরিবহনের পাশাপাশি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং তথ্যপ্রযুক্তি দপ্তরের দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাস্তায় যানবাহনের চাপ কমিয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে আনাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। শুক্রবার সকালে দিল্লির বাতাসের গুণমান সূচক (একিউআই) ৪০৩-এ পৌঁছে যায়, যা ‘মারাত্মক’ পর্যায় হিসেবে বিবেচিত। তবে বিকেল ৪টার দিকে পরিস্থিতির সামান্য উন্নতি হয়ে সূচক ৩৭৩-এ নেমে আসে, যা ‘অত্যন্ত খারাপ’ পর্যায়ের অন্তর্ভুক্ত।

তবে এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মন্ত্রীদের এই বাড়ি থেকে কাজ করার নির্দেশনা কেবল সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্যই প্রযোজ্য হবে।

জরুরি সেবার কথা বিবেচনায় রেখে হাসপাতালের কর্মীদের এই নির্দেশনার আওতামুক্ত রাখা হয়েছে বলে জানান সেই কর্মকর্তা।

 

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular