ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া: পুতিন

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া: পুতিন

নিউজ ডেস্ক:   ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিজেদের কাছে স্থানান্তর ও সংরক্ষণে প্রস্তুত রয়েছে রাশিয়া, বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাজধানী মস্কোতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পুতিন জানান, এর আগে ২০১৫ সালেও রাশিয়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল। প্রয়োজনে সেই অভিজ্ঞতা আবারও কাজে লাগাতে প্রস্তুত রয়েছে মস্কো।

তিনি বলেন, সংশ্লিষ্ট সব পক্ষ একসময় ইউরেনিয়াম ইরানের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছিল। তবে পরে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান কঠোর করে জানায়, ইউরেনিয়াম শুধু মার্কিন ভূখণ্ডেই স্থানান্তর করতে হবে। এর পরই ইরানও নিজেদের অবস্থান আরও কঠোর করে।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, মস্কো ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, চলমান সংকট যত দ্রুত সম্ভব শেষ হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular