ঢাকা  সোমবার, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকইরানে হামলা সমাপ্ত ঘোষণা ইসরাইলের

ইরানে হামলা সমাপ্ত ঘোষণা ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে বিমান হামলা ইসরাইল আপাতত সমাপ্তির ঘোষণা দিয়েছে । ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র শনিবার (২৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ।

শনিবার সকালে ইরানে হামলার সমাপ্তির ঘোষণা দেন ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর শেয়ার করা একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি এখন নিশ্চিত করছি যে আমরা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরাইলের পাল্টা হামলার সমাপ্তি টানার সিদ্ধান্তে পৌঁছেছি।’

সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, শুক্রবার রাতে ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘ইসরাইল কয়েক মাস ধরে ইরানের হামলার জবাবে, এই মুহূর্তে ইরানের সামরিক স্থাপনাগুলোয় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী।’ ইরানে ইসরাইলের হামলার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রও।
হাগারি বলেন, ‘আমরা ইরানে সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছি। ইরানের তাৎক্ষণিক হামলার হুমকি ব্যর্থ করে দিয়েছি। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী সফল মিশন শেষ করেছে।’

ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, আমাদের বার্তা পরিষ্কার: যারা ইসরাইল রাষ্ট্রকে হুমকি দেয় এবং এই অঞ্চলকে আরও বিস্তৃত উত্তেজনার দিকে টেনে আনতে চায় তাদেরকে চড়া মূল্য দিতে হবে। আমাদের প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক সক্ষমতা সম্পূর্ণরূপে সক্রিয়। ইসরায়েল রাষ্ট্র ও ইসরাইলের জনগণকে রক্ষা করতে যা কিছু প্রয়োজন, আমরা তা করব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular