জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) নান্দাইল উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য যুব র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল হক তারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাফরে আলম।
উক্ত র্যালী ও আলোচনা সভায় নান্দাইল উপজেলা বিএনপি’র সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, যুবদল নেতা সাদ্দাম হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়। পরিশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির সমাপ্তি ঘটে।



