ঢাকা  মঙ্গলবার, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকইলন মাস্ককে ফ্রান্সে তলব

ইলন মাস্ককে ফ্রান্সে তলব

আন্তর্জাতিক ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’  নিয়ে ফ্রান্সে চলমান একটি তদন্তের অংশ হিসেবে ইলন মাস্ককে প্যারিসে একটি স্বেচ্ছামূলক সাক্ষাৎকারের জন্য তলব করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) এ তথ্য জানায় দেশটি। তবে ইলন মাস্ক সেখানে উপস্থিত হবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

মূলত ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে এটি করা হয়েছে, যেখানে অভিযোগ করা হয়েছে যে এক্স-এর অ্যালগরিদম ফরাসি রাজনীতিতে হস্তক্ষেপঁ যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘এক্স’ (সাবেক টুইটার) নিয়ে ফ্রান্সে চলমান একটি তদন্তের অংশ হিসেবে ইলন মাস্ককে প্যারিসে একটি স্বেচ্ছামূলক সাক্ষাৎকারের জন্য তলব করা হয়েছে।

পরবর্তীতে এই তদন্তের পরিধি আরও বাড়ানো হয়। এর মধ্যে যুক্ত করা হয়েছে এক্স-এর এআই চ্যাটবট ‘গ্রোক’-এর মাধ্যমে হলোকাস্ট অস্বীকার ও যৌনতাপূর্ণ ডিপফেক (এটি এমন এ ধরনের ভিডিও বা ছবি, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কারও মুখ অন্য কারও শরীরে বসিয়ে যৌন বা অশালীন কনটেন্ট তৈরি করা হয়) প্রচারের বিষয়টি।

ফেব্রুয়ারির শুরুতে ফরাসি প্রসিকিউটররা এক্স-এর প্যারিস অফিসে তল্লাশি চালায়।

এই সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট কোনো অন্যায় করার কথা অস্বীকার করেছে এবং এই অভিযানকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘বিচারিক ক্ষমতার অপব্যবহার’ বলে নিন্দা জানিয়েছে।

সেই সময় প্যারিস প্রসিকিউটররা মাস্ক ও তৎকালীন সিইও লিন্ডা ইয়াকারিনোকেও স্বেচ্ছামূলক সাক্ষাৎকারের জন্য তলব করেছিলেন।

ঘটনার সময় এক্স প্ল্যাটফর্মের ‘কার্যত ও আইনত ব্যবস্থাপক’ হিসেবে তাদের তলব করা হয়, যাকে মাস্ক একটি ‘রাজনৈতিক আক্রমণ’ বলে অভিহিত করেছিলেন।

উল্লেখ্য, দুই বছর দায়িত্ব পালনের পর গত বছরের জুলাই মাসে ইয়াকারিনো এক্স-এর সিইও পদ থেকে পদত্যাগ করেন।

গত ফেব্রুয়ারিতে প্যারিসের প্রসিকিউটর লর বেকুয়াও জানিয়েছিলেন, এক্স-এর কর্মচারীদেরও ২০ থেকে ২৪ এপ্রিলের মধ্যে সাক্ষী হিসেবে শুনানির জন্য উপস্থিত হতে বলা হয়েছে।

শনিবার প্যারিসে প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, স্বেচ্ছায় জিজ্ঞাসাবাদের জন্য আমন্ত্রিত ব্যক্তিরা হাজির হন বা না হন, তা ‘তদন্তের ধারাবাহিকতায় কোনো বাধা হবে না’।

কর্মকর্তারা মাস্কের নির্ধারিত সাক্ষাৎকারের স্থান বা সময় সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেননি। ফরাসি তদন্তটি বেশ কিছু সন্দেহভাজন ফৌজদারি অপরাধের ওপর গুরুত্ব দিচ্ছে।

এর কর্মচারীদেরও ২০ থেকে ২৪ এপ্রিলের মধ্যে সাক্ষী হিসেবে শুনানির জন্য উপস্থিত হতে বলা হয়েছে।

কর্মকর্তারা মাস্কের নির্ধারিত সাক্ষাৎকারের স্থান বা সময় সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেননি। ফরাসি তদন্তটি বেশ কিছু সন্দেহভাজন ফৌজদারি অপরাধের ওপর গুরুত্ব দিচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular