ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকট্রাম্পের সমর্থনের পরও নেতানিয়াহুকে সমর্থন দিলেন না ভ্যান্স

ট্রাম্পের সমর্থনের পরও নেতানিয়াহুকে সমর্থন দিলেন না ভ্যান্স

নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে সমর্থন জানালেও ইসরায়েলের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

সাংবাদিক মার্ক হ্যালপেরিনকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহুর পুনর্নির্বাচনকে সমর্থন করেন কি না—এমন প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, তিনি আমেরিকান প্রার্থীদেরই সমর্থন করেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন নিয়েই মনোযোগী। তাই ইসরায়েলের নির্বাচনে জড়াতে চান না তিনি।

তবে নিজের অবস্থানকে নেতানিয়াহুর বিরোধিতা হিসেবেও দেখতে চান না ভ্যান্স। তিনি স্পষ্ট করেন, নেতানিয়াহুকে সমর্থন বা বিরোধিতা—কোনোটিই করছেন না; বরং ইসরায়েলের নির্বাচন থেকে নিজেকে দূরে রাখছেন। একই সঙ্গে রাজনৈতিক প্রার্থীদের ওপর ট্রাম্পের সমর্থনের প্রভাবের প্রশংসাও করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

এর একদিন আগে রোববার নেতানিয়াহুকে প্রকাশ্যে সমর্থন জানান ট্রাম্প। Truth Social-এ দেওয়া বার্তায় নেতানিয়াহুকে ‘শক্তিশালী, সাহসী ও মেধাবী’ নেতা হিসেবে প্রশংসা করে তাঁর পুনর্নির্বাচনে ‘পূর্ণ ও সম্পূর্ণ সমর্থন’ ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট।

ইসরায়েলের এবারের নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। জনমত জরিপে কোনো পক্ষেরই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার নিশ্চয়তা নেই। ইসরায়েলে প্রধানমন্ত্রী সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না; পার্লামেন্ট নির্বাচনের পর জোট গঠনের মাধ্যমে সরকার ও প্রধানমন্ত্রী নির্ধারিত হয়।-

ফলে নেতানিয়াহুকে ঘিরে ট্রাম্প ও ভ্যান্সের ভিন্ন অবস্থান যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক এবং নির্বাচনী রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular