ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedশিগগিরই প্যারিস একটি মুসলিম শহরে পরিণত হবে: ট্রাম্প

শিগগিরই প্যারিস একটি মুসলিম শহরে পরিণত হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে চলমান তীব্র সহিংসতা ও ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর অভিবাসন নীতির কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি সতর্ক করে বলেছেন, ফ্রান্স যদি দ্রুত তাদের সীমান্ত বন্ধ না করে, তবে খুব শীঘ্রই প্যারিস একটি মুসলিম শহরে পরিণত হবে।

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া নজিরবিহীন সহিংসতার ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে ট্রাম্প এই মন্তব্য করেন।

সোমবার (১৯ অক্টোবর) হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি বহু আগেই প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে অতিরিক্ত মাত্রায় অভিবাসী প্রবেশ করানোর ভুল নীতি থেকে সরে আসার সতর্কবার্তা দিয়েছিলেন।

ট্রাম্প আরও দাবি করেন, ফ্রান্স যেভাবে বিশ্বজুড়ে মানুষকে অবাধে প্রবেশাধিকার দিয়েছে, তার ফলে দেশটির জনমিতি এবং ঐতিহ্য চরম ঝুঁকির মুখে পড়েছে। ইউরোপ যদি এখনই তাদের সীমান্ত কঠোরভাবে নিয়ন্ত্রণ না করে এবং অপরাধী বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়, তবে পুরো ইউরোপের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: NDTV

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular