ঢাকা  শনিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকইসরায়েলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন মোদী

ইসরায়েলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন মোদী

নিউজ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের সফরে এখন ইসরায়েলে রয়েছেন। তিনি দেশটির পার্লামেন্ট ‘নেসেট’-এ ভাষণ দিয়েছেন। এই ভাষণে তিনি দৃঢ় সমর্থন নিয়ে ইসরায়েলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

দুই দেশের বাণিজ্য ও সামরিক সম্পর্ক আরও শক্তিশালী করতে ইসরায়েল সফরে গিয়ে মোদি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসেন। এই সফর নিয়ে ভারতের অভ্যন্তরেই সমালোচনা হচ্ছে।

পার্লামেন্টে দেওয়া ভাষণে মোদি বলেন, ৭ অক্টোবরের হামলায় যারা জীবন হারিয়েছেন এবং যেসব পরিবারের জীবন বিপর্যস্ত হয়েছে, তাদের জন্য ভারতের জনগণের গভীর শোকবার্তা আমি সঙ্গে করে এনেছি।

তিনি বলেন, আমরা আপনাদের যন্ত্রণা বুঝি, আপনাদের দুঃখে সমব্যথী। এই কঠিন সময়ে ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে নিহত হাজার হাজার ফিলিস্তিনির কথা মোদি তার ভাষণে সরাসরি উল্লেখ করেননি। তবে তিনি বলেন, ভারত টেকসই শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতায় অবদান রাখে এমন সব প্রচেষ্টাকে সমর্থন করে।

মোদি ইসরায়েলি আইনপ্রণেতাদের আরও বলেন, ভারতের অর্থনৈতিক অগ্রগতি এবং ইসরায়েলের উদ্ভাবনী নেতৃত্ব আমাদের দ্বিপক্ষীয় অংশীদারত্বকে শক্ত ভিত্তিতে দাঁড় করিয়েছে।

তিনি বিশেষভাবে কোয়ান্টাম প্রযুক্তি, চিপ শিল্প ও এআই খাতে দুই দেশের মধ্যে জোরালো সমন্বয়ের সুযোগের কথাও তুলে ধরেন।

নেতানিয়াহু মোদিকে বলেন, ভারত ইসরায়েলকে সমর্থন করে। কারণ ইসরায়েল বর্বরতার বিরুদ্ধে একটি প্রাচীর হিসেবে ভূমিকা রাখে। তিনি আরও উল্লেখ করেন, তার সফর দুই দেশের বন্ধনকে আরও শক্তিশালী করবে।

প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো ইসরায়েল সফর করছেন নরেন্দ্র মোদি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular