ঢাকা  শনিবার, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসংগঠন সংবাদইসলামপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা আটক

ইসলামপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা আটক

জামালপুর প্রতিনিধি : দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসাবে জামালপুরের ইসলামপুর নিষিদ্ধ সংগঠন কলেজ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফারহান মাহমুদ উজ্জ্বল(৩৬)আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে পৌর শহরে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম গাজী।

পুলিশ সূত্রে জানাগেছে,আটককৃত ব্যক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হতাহতের মামলা ও বিস্ফোরক দ্রব্য আইন মামলার এজাহার ভ’ক্ত আসামী। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular