ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহমমেকহা ব্যবস্থাপনায় নতুন সদস্য হলেন ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী ও ডা. পারভেজ...

মমেকহা ব্যবস্থাপনায় নতুন সদস্য হলেন ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী ও ডা. পারভেজ শামস

মমেকহা ব্যবস্থাপনায় নতুন সদস্য হলেন ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী ও ডা. পারভেজ শামস

মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ : প্রতিদিন গড়ে আট সহস্রাধিক রোগীর চিকিৎসা সেবাদানকারী সরকারী প্রতিষ্ঠান দেশের ঐতিহ্যবাহী ও অন্যতম বৃহৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেকহা) ব্যবস্থাপনা কমিটিতে নতুন দুই সদস্য মনোনীত হয়েছেন বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ও সংগঠক অধ্যাপক ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী এবং ডা. পারভেজ শামস। অভিজ্ঞতাসম্পন্ন এই দুই চিকিৎসক নেতার অন্তর্ভুক্তিকে হাসপাতালের ব্যবস্থাপনা, চিকিৎসাসেবার মানোন্নয়ন ও রোগীবান্ধব পরিবেশ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন। সহ-সভাপতি হিসেবে রয়েছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। হাসপাতালের পরিচালক পদাধিকারবলে কমিটির সদস্য-সচিবের দায়িত্ব পালন করছেন।

নতুন সদস্যদের মধ্যে অধ্যাপক ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), ময়মনসিংহ শাখার তিনবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক।
জিয়া পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি, উপদেষ্টা ড্যাব কেন্দ্রীয় কমিটি ও রেড ক্রিসেন্ট ময়মনসিংহ ইউনিটের কার্যকরী কমিটির সদস্য। ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী
চিকিৎসক সমাজে তিনি দীর্ঘদিন ধরে সাংগঠনিক ও পেশাগত কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। অন্যদিকে ডা. পারভেজ শামস বিএমএ ময়মনসিংহ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। চিকিৎসকদের পেশাগত কল্যাণ ও সাংগঠনিক কর্মকাণ্ডেও তাঁদের দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অন্যতম প্রধান একাডেমিক চিকিৎসাকেন্দ্র। হাসপাতালটি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত এবং বর্তমানে ময়মনসিংহ বিভাগের বিপুল জনগোষ্ঠীর চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসাস্থল। হাসপাতালের নিজস্ব তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি ময়মনসিংহ বিভাগসহ আশপাশের জেলার বিপুলসংখ্যক রোগীকে চিকিৎসাসেবা দিয়ে আসছে।

নতুন ব্যবস্থাপনা কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়ন, রোগীদের ভোগান্তি ও হয়রানি কমানো, অবকাঠামোগত সমস্যা চিহ্নিত করা এবং জরুরি ও নিবিড় পরিচর্যা সেবার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। গত ১৭ আগস্ট কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসাসেবা, জনবল ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং পরে আইসিইউ বিভাগ পরিদর্শন করেন।
হাসপাতাল ব্যবস্থাপনায় অভিজ্ঞ চিকিৎসকদের সম্পৃক্ততা রোগীর দৃষ্টিকোণ থেকে বাস্তব সমস্যা চিহ্নিত করা, চিকিৎসক-নার্স ও রোগী-স্বজনদের মধ্যে সমন্বয় জোরদার করা এবং সেবার মান বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হওয়ায় অধ্যাপক ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী ও ডা. পারভেজ শামসসহ কমিটির সব সদস্যকে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের পক্ষ থেকে সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, অভিজ্ঞ চিকিৎসক ও সংগঠকদের অন্তর্ভুক্তির ফলে হাসপাতালের ব্যবস্থাপনায় পেশাগত দক্ষতা ও জবাবদিহি আরও বাড়বে এবং বৃহত্তর ময়মনসিংহের মানুষের জন্য কাঙ্ক্ষিত, সুশৃঙ্খল ও রোগীবান্ধব চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রচেষ্টা আরও গতিশীল হবে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular