ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশজামালপুরইসলামপুরে প্রধান শিক্ষক ও নৈশ প্রহরীর সংকট

ইসলামপুরে প্রধান শিক্ষক ও নৈশ প্রহরীর সংকট

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিবেদক: জামালপুরের ইসলামপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও নৈশ প্রহরী সংকটের কারণে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

উপজেলার ১৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০৮টি বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে পরিচালনা করা হচ্ছে। ৭২টি বিদ্যালয়ে নৈশ প্রহরী-কাম-দপ্তরি নেই, যা বিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক শূন্য ১০৮টি বিদ্যালয়ের মধ্যে ৪৬টিতে সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। বাকি ৬২টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদ্যালয়ের দাপ্তরিক কাজ, সভায় অংশগ্রহণ, উপবৃত্তি ও সরকারি হিসাব-নিকাশসহ নানা কাজে শিক্ষা অফিসে যাতায়াত করতে হচ্ছে, যা নিয়মিত পাঠদানকে ব্যাহত করছে।

এদিকে, বিদ্যালয়গুলোর মাঠপর্যায়ের তদারকিতেও সংকট রয়েছে। ইসলামপুর উপজেলায় বিদ্যালয় পরিদর্শনের জন্য আটজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার থাকার কথা থাকলেও বর্তমানে ছয়জন কর্মরত আছেন।

নিরাপত্তার দুর্বলতার কারণে বিদ্যালয়গুলো থেকে ল্যাপটপ, প্রজেক্টর, সাউন্ড সিস্টেমসহ সরকারি সরঞ্জাম চুরির ঘটনা ঘটছে।

ইসলামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বর্ণজিত জানান, শূন্যপদের তালিকা নিয়মিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে এবং নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়া সম্পন্ন হলে সংকট সমাধান হবে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular