জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে সদর ইউনিয়ন শ্রমিক দলের কর্মী সম্মেলনে বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা এএসএম আঃ হালিমের নেতাকর্মীদের নামে মিথ্যা ভিত্তিহীন শিষ্ঠাচার বর্হিভূত বক্তব্য প্রদান করার প্রতিবাদে বিক্ষাভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে শনিবার বিকালে পচাবহলা বাজারে মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন করে পচাবহলা জয়তুন নেছা উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সদর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আঃ আলীম,উপজেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ফজলুল হক ফেকু, পৌর যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম তারা,সদর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হেলাল উদ্দিন মেম্বার,জয়নাল আবেদীন,সদস্য আলমাছ হোসেন,নূরল ইসলাম সরকার,শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম,ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আঃ সালাম মেম্বার,যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আবু সাঈদ দুলাল,প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা ১১ জুলাই উপজেলা বিএনপির উদ্যোগে সাবেক এমপি গ্রুপ সমর্থনে আয়োজিত শ্রমিক দলের কর্মী সভায় বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা এএসএম আঃ হালিমের নেতাকর্মীদের নামে মিথ্যা ভিত্তিহীন শিষ্ঠাচার বর্হিভূত বক্তব্য প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এসব ভিত্তিহীন বক্তব্য প্রদান না করতে হুশিয়ারি প্রদান করেন।



