ঢাকা  শনিবার, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিইসলামী ব্যাংক নিয়ে গভর্নরের নতুন আশ্বাসবার্তা

ইসলামী ব্যাংক নিয়ে গভর্নরের নতুন আশ্বাসবার্তা

নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ইতোমধ্যে ১৩ হাজার কোটি টাকার তারল্য সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে তিনি ব্যাংকটি নিয়ে চলমান গুজব, অতিরিক্ত জল্পনা-কল্পনা ও অনুমাননির্ভর আলোচনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ২০২৬ সালের জুলাই-ডিসেম্বর মেয়াদের নতুন মুদ্রানীতি ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গভর্নর এ তথ্য জানান।

তিনি বলেন, ইসলামী ব্যাংক একটি ব্যাংকিং কোম্পানি এবং এটি ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে। ফলে আইন ও বিধিবিধানের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।

গভর্নর আরও জানান, কেন্দ্রীয় ব্যাংক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী তারল্য সহায়তা দিয়ে ব্যাংকিং খাতের স্থিতিশীলতা নিশ্চিত করছে।

তাঁর ভাষ্য অনুযায়ী, দায়িত্ব গ্রহণের পর প্রথম চার মাস কোনো ব্যাংককে তারল্য সহায়তা দিতে হয়নি, যা আর্থিক খাতের জন্য ইতিবাচক সংকেত। তবে ইসলামী ব্যাংকের তারল্য সংকট মোকাবিলায় ইতোমধ্যে ১৩ হাজার কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে।-

তিনি বলেন, ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে। তাই অযাচিত গুজব বা ভিত্তিহীন মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করতে পারে। আমানতকারী ও গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে গভর্নর আশ্বস্ত করেন, দেশের ব্যাংকিং ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular