নিউজ ডেস্ক: মশিউর রহমান সেলিম, কুমিল্লা প্রতিেবেদক: কুমিল্লার দক্ষিণাঞ্চল জুড়ে উপজেলাগুলোর পৌরশহরসহ হাট-বাজারগুলোতে জনচলাচলে এলাকার পরিবেশ দূষণ ও মানবদেহে স্বাস্থ্যঝুঁকি বাড়ার অভিযোগ উঠেছে হলুদ-মরিচের গুড়া ভাঙ্গানো মিল মালিকদের বিরুদ্ধে।
উপজেলার গুলোর প্রতিটি হাট-বাজারে ধান ভাঙ্গানোর মিল কিংবা নতুন নতুন প্রযুক্তি নির্ভর নানা ব্র্যান্ডের ছোট ছোট মিল বসিয়ে চাউলের গুড়া, হলুদ, মরিচ, ডাল ও মসল্লার গুড়া ভাঙ্গানো হচ্ছে।
ওইসব মিল চলাকালে বাতাসে হলুদ মরিচের ঝাঁজ উড়ে এসে ব্যবসায়ীদের দোকানে পড়ে এবং পথচারীদের জনচলাচলের ক্ষেত্রে আরও বিপাকে পড়তে হয়।
ওই মিলে যে সব পন্য ভাঙ্গিয়ে গুঁড়া করা হয় তাতেও ভেজাল। ইটের গুঁঁড়া, কাঠের গুঁঁড়া, নিম্নমানের ডালের গুঁড়া মিশ্রণে ভোক্তারা প্রতারিত হচ্ছেন।
এলাকার নারী-পুরুষসহ সকল শ্রেণি পেশার মানুষদের শ্বাসকষ্ট, চোখের নানা সমস্যা, নিউমনিয়া, ডায়রিয়াসহ নানাহ রোগের আক্রান্ত হওয়ার জন্য করছেন অনেকে।
পাশাপাশি এলাকার পরিবেশ দূষণসহ মানবদেহের স্বাস্থ্যঝুঁকিতো আছেই যা বলার অপেক্ষা রাখে না।




