ঢাকা  বুধবার, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনঈদে বর্ণাঢ্য ম্যাগাজিন অনুষ্ঠান

ঈদে বর্ণাঢ্য ম্যাগাজিন অনুষ্ঠান

নিউজ ডেস্ক: ঈদে দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে টেলিভিশনের ম্যাগাজিন অনুষ্ঠানগুলো। তারপরও অন্যান্য অনুষ্ঠানের তুলনায় ম্যাগাজিন অনুষ্ঠান তুলনামূলক কম। এবারের ঈদে থাকছে হাতেগোনা কয়েকটি ম্যাগাজিন অনুষ্ঠান; যার মধ্যে সবচেয়ে বেশি দর্শক আলোচনায় রয়েছে ‘ইত্যাদি’ ও ‘আনন্দমেলা’।

কয়েক যুগ ধরে এই অনুষ্ঠান দুটি সর্বাধিক দর্শকের প্রত্যাশা পূরণ করে আসছে। এবারও তার ব্যতিক্রম হবে না বলে অনেকের মত। এবার আসা যাক আয়োজন প্রসঙ্গে।

‘ইত্যাদি’–জনপ্রিয়তার শীর্ষ থাকা ধারাবাহিক এই অনুষ্ঠানের এবারের পর্বটিও বর্ণাঢ্য করে তোলার চেষ্টা করেছেন নির্মাতা। ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি দিয়ে শুরু হবে এর আয়োজন। এরপর একে একে থাকছে তারকাশিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক ও ভিন্ন ধাঁচের গান, অর্ধশত শিল্পীকে নিয়ে নাচ, মিউজিক্যাল ড্রামা, দর্শক ও বিদেশিদের ব্যতিক্রমী পর্ব, গ্রামীণ জীবনের সমস্যাসহ আর বিভিন্ন বিষয় নিয়ে নির্মিত কয়েকটি নাট্যাংশ। অনুষ্ঠানটি ঈদের পরদিন রাত সাড়ে ৮টায় বিটিভিতে প্রচার হবে। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ বিটিভিতে প্রচার হবে ঈদের দিন রাত ১০টায়। নাচ, গান, যন্ত্রসংগীত, নাট্যাংশ, দর্শক পর্বসহ নানা রকম আয়োজনে সাজানো এই অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকছেন টিভিতারকা মাসুমা রহমান নাবিলা ও ইরফান সাজ্জাদ। এর পাশাপাশি এটিএন বাংলা প্রচার করবে দুই পর্বের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ বিনোদন মেলা’।

ঈদের চতুর্থ ও পঞ্চম দিন রাত সাড়ে ১০টায় প্রচার হবে অনুষ্ঠানটি। এতে থাকছে নাচ, গান, স্কিট, স্ট্যাডআপ কমেডিসহ আরও অনেক আয়োজন। উপস্থাপনা ও পরিচালনায় রয়েছেন আলী আসগর ইমন।

এ ছাড়াও বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের জন্য আলাদাভাবে নির্মাণ করা হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ আনন্দ’। বর্ণাঢ্য এই অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছেন টেলিভিশনের আলোচিত অভিনয় তারকা নাবিলা ইসলাম ও মুকিত জাকারিয়া। অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন রাত ৯টা ২৫ মিনিটে। অনুষ্ঠানটি নির্মাণ করেছেন ইলন সাফির। এর পাশাপাশি স্বল্প ব্যাপ্তির আরও কিছু ম্যাগাজিন অনুষ্ঠান থাকছে বিভিন্ন চ্যানেলে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular