ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডঈদে সিএনজি ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে

ঈদে সিএনজি ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে

নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ঈদের দিনসহ এর আগের সাত দিন ও পরের পাঁচ দিন অর্থাৎ ২১ মে থেকে ২ জুন পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনসমূহ সার্বক্ষণিক চালু থাকবে।

ঈদের সময় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ও যাত্রীদের যাতায়াত সহজ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular