ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়নিউইয়র্ক সিলেট রুটে বিমান চলাচলের দাবিতে সংবাদ সম্মেলন

নিউইয়র্ক সিলেট রুটে বিমান চলাচলের দাবিতে সংবাদ সম্মেলন

সুমন দত্ত: প্রবাসে সিলেটের লোকজন বেশি থাকায় নিউইয়র্ক সিলেট বিমান চালুর প্রস্তাব দিয়েছে ওই রুটের বিমান যোগাযোগ বাস্তবায়ন পরিষদ নামে একটি সংগঠন।

বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এ দাবিতে সাংবাদিক সম্মেলন করেন সংগঠনের লোকজন। উক্ত সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল রুহেল চৌধুরী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খালেদ সানোয়ার। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনি পেশাার লোকজন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জহিরুল রুহেল চৌধুরী।

তিনি বলেন, নিউইয়র্ক থেকে সিলেটে সরাসরি বিমান চালুর ক্ষেত্রে প্রচুর যাত্রী চাহিদা ও আঞ্চলিক যোগাযোগের বড় সম্ভাবনা থাকলেও নিরাপত্তা রেটিং এবং কারিগরি সীমাবদ্ধতার মতো বড় কিছু সমস্যা দেখিয়ে দুই দেশের সরকার দীর্ঘমেয়াদি সময় ক্ষেপন করছে। আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের একটি বড় অংশের আদি নিবাস সিলেটে। সরাসরি ফ্লাইট চালু হলে তাঁদের যাতায়াত অনেক সহজ হবে। ঢাকা হয়ে অতিরিক্ত ট্রানজিট বা অভ্যন্তরীণ ফ্লাইটের ঝামেলা পোহাতে হবে না।

বয়স্ক ও শিশুদের দীর্ঘ ভ্রমণ ক্লান্তি কমবে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি আঞ্চলিক ও আন্তর্জাতিক যোগাযোগ কেন্দ্র হিসেবে গড়ে তোলার সুযোগ তৈরি হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসনের (FAA) নিরাপত্তা মানদণ্ডে বাংলাদেশের ক্যাটাগরি-২ রেটিং থাকার কারণে এই রুটে সরাসরি ফ্লাইট চালু করা অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ। প্রয়োজনীয় আন্তর্জাতিক মান অর্জন না করা পর্যন্ত এটি করা সম্ভব নয়। দীর্ঘ দূরত্বের ফ্লাইটের জন্য বিমানের পর্যাপ্ত ওয়াইড-বডি বা সুপরিসর উড়োজাহাজের সংকট রয়েছে।

এছাড়া বিমানবন্দরের রানওয়ে ও রিফুয়েলিং ব্যবস্থার পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মান বজায় রাখার বিষয়টি জড়িত। পর্যাপ্ত নিয়মিত যাত্রী নিশ্চিত করা না গেলে জাতীয় পতাকাবাহী বিমান বা যেকোনো এয়ারলাইন্সের জন্য এই দীর্ঘ রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা আর্থিকভাবে লাভজনক না-ও হতে পারে ।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন যে, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) অডিটে বাংলাদেশ প্রয়োজনীয় গ্রেড অর্জন করতে পারলে নিউইয়র্কে সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব হবে। আগামী বছরের জানুয়ারি থেকেই এ ফ্লাইট চালুর সম্ভাবনা রয়েছে ।

তিনি আরও জানান, বিমানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে প্রথম কার্যদিবসে অফিস করতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এসব বিষয় তুলে ধরেন। এ সময় জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে উড়োজাহাজের সংকট রয়েছে । ফলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে বিদ্যমান ফ্লাইটের সংখ্যা বাড়ানো যাচ্ছে না।

সংকট কাটানোর লক্ষ্যেই পর্যায়ক্রমে অন্তত ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। নতুন উড়োজাহাজ বহরে যুক্ত করার লক্ষ্য আগামী ডিসেম্বরের মধ্যেই এ বিষয়ে চুক্তি সই করার। তিনি উল্লেখ করেন, “আমরা অনেকগুলো নতুন ফ্লাইট শুরু করেছি। ভবিষ্যতে নিউইয়র্ক ও সিডনির ফ্লাইট চালু করতে চাই ।” এছাড়া সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular