ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশোক সংবাদউদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি বদিউর রহমান আর নেই

উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি বদিউর রহমান আর নেই

নিউজ ডেস্ক: উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান আর নেই। ১৭ জুলাই গভীর রাতে ঢাকার হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৮ বছর। খবরটি নিশ্চিত করেছেন উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।

বরিশালে ১৯৪৭ সালে জন্মগ্রহণকারী বদিউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৬৮ সালে শিক্ষকতা পেশায় যুক্ত হন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি দেশের বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা করেন এবং ২০০৪ সালে অবসরে যান।

শিক্ষকতার পাশাপাশি গবেষণা, অনুবাদ ও সম্পাদনায় সক্রিয় ছিলেন তিনি। তার রচিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক। উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘সাহিত্য স্বরূপ’, ‘সাহিত্য সংজ্ঞা অভিধান’, ‘ধ্রুপদী সাহিত্যতত্ত্ব’, ‘বাংলার চারণ মুকুন্দদাস’, ‘সত্যেন সমীক্ষণ’, ‘গণনাট্য’, ‘উপন্যাস ও জনগণ’, ‘রবীন্দ্রনাথের অনুবাদ কবিতা’, ‘নজরুল অভিভাষণ ও পত্রাবলি’ এবং বাংলা একাডেমি থেকে প্রকাশিত ‘সত্যেন সেন রচনাবলি’ (৯ খণ্ড)।

আশির দশক থেকে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সঙ্গে যুক্ত হন বদিউর রহমান। নব্বইয়ের দশকে তিনি সংগঠনের সহসভাপতির দায়িত্ব পান। ২০২২ সালের জুনে অনুষ্ঠিত উদীচীর ২২তম জাতীয় সম্মেলনে তিনি সভাপতি নির্বাচিত হন এবং মৃত্যুর আগ পর্যন্ত এ দায়িত্ব পালন করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular